ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

জীবননগরে বিশেষ অভিযানে চার মামলার আসামি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৮ জুলাই ভোরের দিকে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলার ছেলে বাবু (৩৫), একই গ্রামের ফকির চাঁদের ছেলে কামরুজ্জামান (৩৮), লাল্টুর ছেলে ফন্না (৩০) এবং জীবননগর শহরের ইসলামপুর এলাকার সিদ্দিক ভূঁইয়ার ছেলে আব্দুর রহিম (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর গ্রাম ও ইসলামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার বেলা ১১টার দিকে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জীবননগরে বিশেষ অভিযানে চার মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬