ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া কোনো আসামিকে অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। একই সাথে এ সংক্রান্ত রুলটি আগামী ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বুধবার আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছিলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না। ওই আদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছিলেন।

আপিল বিভাগের শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, হাইকোর্টের ওই আদেশটি যদি কার্যকর থাকত, তবে তদন্তকারী সংস্থাগুলোর স্বাধীন তদন্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা ছিল। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে পড়ত।

এদিকে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ

আপডেট সময় : ১১:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬