ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেঘনা তীরে অবৈধ হোটেল, সরকারি অনুমতির তোয়াক্কা নেই তেল ছাড়া লেমন সয়ামিট তৈরির সহজ রেসিপি ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৩০ বৈশ্বিক সামরিক শিল্পে এআই প্রযুক্তির প্রভাব ও শীর্ষ কোম্পানিগুলোর আধিপত্য বেবি পাউডার মামলা: ৫৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে জনসন অ্যান্ড জনসন বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, দাবি ট্রাম্পের নতুন কুঁড়ি স্পোর্টসে দ্রুততম মানব-মানবী হলেন জাকির ও মারিয়া আমলাদের বদলে শীর্ষ সরকারি পদে রাজনীতিকদের চুক্তিভিত্তিক নিয়োগ

বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) রাতে প্রকাশিত চার দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।

এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এছাড়া ৩০ ও ৩১ জুলাই রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০৯:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬