ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

জাতীয় বৃক্ষমেলায় বিএডিসির স্টল পরিদর্শন করলেন চেয়ারম্যান আজিজুল ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আগারগাঁওয়ে চলমান ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টল পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে তিনি মেলায় স্থাপিত বিএডিসি’র স্টলটি ঘুরে দেখেন। এ সময় ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে নির্ধারিত ও সুলভ মূল্যে বিভিন্ন উন্নত জাতের চারা সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে বিএডিসি চেয়ারম্যান পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে ‘সদকাহ’ হিসেবে গণ্য করা হয় এবং বৃক্ষ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

দেশের বৃক্ষ সম্পদের টেকসই গুরুত্ব বিবেচনা করে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারি পর্যায়ে নানা সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে গত ৯ জুলাই ২০২৬ থেকে মাসব্যাপী এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

মেলার শুরু থেকেই বিএডিসি’র স্টলে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্টলটিতে দেশি-বিদেশি, সুপরিচিত ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির ফুল, ফল এবং ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা সফল করতে এই স্টলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জাতীয় বৃক্ষমেলায় বিএডিসির স্টল পরিদর্শন করলেন চেয়ারম্যান আজিজুল ইসলাম

আপডেট সময় : ০৬:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬