ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের প্রমোশনাল পার্টনার হলেন ঈশায়া তাহসিন হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল, রংপুরে গ্রেপ্তার দুই যুবক রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় দুই যাত্রী নিহত, আহত ৮ মুন্সীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণের চেক বিতরণ হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ইরানের অর্থনীতিতে চরম সংকট রংপুরে ফৌজদারি অপরাধের দণ্ড নিরূপণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংঘাত শিথিলের আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ভিমরুলী পেয়ারা বাগানে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে প্রশাসনের নিষেধাজ্ঞা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ইসরাইলকে সতর্ক করল আমিরাত ২০ বছরে ১১ বার নদীভাঙনের শিকার সাঘাটার পাতিলবাড়ী প্রাথমিক বিদ্যালয়

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে সাংগঠনিক বাস্তবতার কারণে সহসভাপতি নাজিফা জান্নাতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। মূলত দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সময়ে দুটি ভিন্ন রাজনৈতিক সংগঠনে নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা ও স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। এই বিষয়টি বিবেচনা করেই তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং একই প্রেক্ষাপটে সহসভাপতি নাজিফা জান্নাতকেও অব্যাহতি দেওয়া হয়।

ছাত্র ইউনিয়ন জানিয়েছে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী পদে একসঙ্গে থাকা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক নীতির পরিপন্থি।

এদিকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মেঘমল্লার বসু লিখেছেন, ছাত্র ইউনিয়ন তার কাছে একটি রাজনৈতিক শিক্ষার স্কুলের মতো। এই সংগঠনের শিক্ষা ও আদর্শ তার মধ্যে সবসময় বজায় থাকবে। পাশাপাশি স্বৈরাচার, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের লড়াই অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় বাম ও মধ্যপন্থী তরুণদের উদ্যোগে 'নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন' (এনপিএ) নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। এর ১০১ সদস্যের প্রতিষ্ঠাকালীন কাউন্সিলে যুক্ত হন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ। এরপরই তারা ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ

আপডেট সময় : ১০:২২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬