ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জে বিএনপি নেতা বাবলু বহিষ্কার, ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন সময়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে একই ধরনের অপকর্মে জড়িত থাকার দায়ে দলটির সহযোগী সংগঠনের আরও পাঁচজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কৃত ওই নেতার নাম হাজী মিজানুর বাবলু (মিজানুর রহমান বাবলু)। তিনি কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে মিজানুর বাবলুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিষ্টারের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সাংগঠনিক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে বিএনপি নেতা বাবলু বহিষ্কার, ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

আপডেট সময় : ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬