সংবাদ শিরোনাম :
৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

আগামী ৯ নভেম্বর সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের সচিব ও সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত রাষ্ট্রপতির এই আদেশটি সাধারণের অবগতির জন্য সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

























