সংবাদ শিরোনাম :
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর এই নতুন মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হলো।
একই আদেশে কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন পর্যায়ে আরও রদবদল আনা হয়েছে। এতে কর্নেল মো. সাইদুল ইসলামকে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনরত কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

























