ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড

গুলশানের বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিলেন প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করেছেন। গত তিন দিনে তিনি নিজে ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে আরও ১২০০ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায় ভবনসহ দেশের সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি সরকারকে সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে একটি ব্যবসা হিসেবে দেখার ওপরও জোর দেন তিনি। এছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসে ফয়সালা করার কথা বলেন তিনি।

আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে মাঠপর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

গরিব মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য প্রতিটি উপজেলায় ইউএনওদের অনুকূলে একটি ঐচ্ছিক ফান্ড গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই তহবিল থেকে দরিদ্র মানুষকে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব আয় থেকে এই বরাদ্দের ব্যবস্থা করবে।

মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ইউএনওদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন কার্ড এবং খাল খননসহ নানাবিধ কর্মসূচি সরাসরি তদারকি করছেন ইউএনওরা। প্রতিবছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও একটি বার্ষিক সম্মেলন হওয়া প্রয়োজন। এর মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় দাবি-দাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে।

রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং এটি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। স্বৈরাচারী আমলে অনেক কর্মকর্তা সরকারি নির্দেশনা মানতে গিয়ে চাকরি হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করতে কিংবা ডামি নির্বাচন করতে বলবে না।

তিনি আরও জানান, রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। উদাহরণ হিসেবে মিরপুরের ঘটনার পর ঢাকা উত্তরের কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনো এমপির ব্যক্তিগত অপরাধ বা দায় সরকার নেবে না। এছাড়া ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গুলশানের বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬