ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

হবিগঞ্জে ১৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে হবিগঞ্জে চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রায় ১৭ ঘণ্টা স্থায়ী এই ধর্মঘট শেষে শুক্রবার থেকে জেলার সড়কগুলোতে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার ঢাকায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। আবু মঈন চৌধুরী সোহেল আরও বলেন, আমাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে বৃহস্পতিবার সকাল থেকেই হবিগঞ্জের মহাসড়কগুলোতে বাস চলাচল বন্ধ ছিল এবং কোনো বাস হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। নিজেদের দাবি বাস্তবায়ন এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে ১৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬