ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

গোপালগঞ্জে পরিত্যক্ত মিলঘর থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫১

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকা থেকে ইমাম রেজা (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ধানের মিলঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। নিহত ইমাম রেজার বাড়ি বরিশাল জেলায় হলেও সে উলপুর পূর্বপাড়া গ্রামে তার নানাবাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত। তার বাবার নাম জহিরুল মৃধা এবং সে গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

নিহতের মা আফি বেগম অভিযোগ করেছেন যে, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মিলঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও স্বজনরা দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে পরিত্যক্ত মিলঘর থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬