ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হয়ে বক্তব্য দিলেন অস্ত্র মামলার আসামি দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়ায় স্কুল বন্ধ হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০ অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ চালু, বাংলাদেশ কবে পাবে? দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার টাকা ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় গোপনের অভিযোগ মার্কিন সিনেটরের ইউক্রেনে রুশ হামলায় ৭৮ প্রাণহানি, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জেলেনস্কি ২০টি খালকে মডেল হিসেবে গড়ে তুলবে সরকার: উপকৃত হবে ২৪০০ পরিবার

মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের রাজনগরে মঙ্গলবার পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একজন উদনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এবং অন্যজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে কাইয়ুম মিয়া (২২) নামে এক যুবক রয়েছেন, যিনি উপজেলার দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশের উদনা নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় তিনি পানির নিচে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিনে রাজনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় সিএনজিচালক সূধাময় দেব (৫৬) নিহত হন। সংঘর্ষের ঘটনায় সিএনজির যাত্রী সিমন্ত দেব (৫০) এবং প্রাইভেটকারের যাত্রী ফাইজা আক্তার (২৮) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬