ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সীতাকুণ্ডে ডেঙ্গু কেড়ে নিল চার বছরের লামিয়ার প্রাণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাগরপাড় এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন ও সুমি আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল। গত বৃহস্পতিবার হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

লামিয়ার বাবা ইমাম হোসেন জানান, তিনি নিজেও কিছুদিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তার সুস্থ হওয়ার এক দিন পর মেয়ে জ্বরে আক্রান্ত হয়। গত সোমবার থেকে তার জ্বর শুরু হয় এবং বুধবার সকাল থেকে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোর পর তার ডেঙ্গু শনাক্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকে শিশুটি দুবার কালো বমি করলে তাকে দ্রুত বিআইটিআইডি হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন স্বজনরা। পথিমধ্যে ভাটিয়ারীতে তার খিঁচুনি শুরু হয় এবং হাসপাতালের সামনে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শোকে মুহ্যমান মা সুমি আক্তার বিলাপ করে বলেন, মেয়েটি খেতে না চাওয়ায় তিনি আদর করে খাওয়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখনই সে বমি করে ফেলে। বাবা ইমাম হোসেন জানান, মেয়েটি খুব পরিচ্ছন্ন ছিল এবং সব সময় নতুন পোশাক পরতে চাইত। ইমাম হোসেন স্থানীয় একটি স্টিল রি-রোলিং মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। বাড়িতে তাদের পাশাপাশি চারটি ঘর রয়েছে এবং বর্তমানে সেই বাড়ির অন্তত নয়জন বাসিন্দা জ্বরে ভুগছেন, যাদের মধ্যে ইমাম হোসেনের মা ও দুই ভাই রয়েছেন। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টির পানি জমানোর জন্য রাখা বালতি ও ড্রামের পানিতে মশার লার্ভা জমেছে, যা সম্পর্কে তারা আগে সচেতন ছিলেন না।

উল্লেখ্য, গত ১৫ দিনে সীতাকুণ্ডে তিন শিশুসহ মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এর আগে ৮ সেপ্টেম্বর ফুলতলা গ্রামে মো. মোজাহিদুল ইসলাম (৪), ১৫ সেপ্টেম্বর ভাটিয়ারীতে মো. রাফসান (২৪), ১৭ সেপ্টেম্বর আমিরাবাদে সিরাজুম মুনিরা (৫) এবং গত মঙ্গলবার কাজলীপাড়ার কোরবান আলী রিফাত (১৭) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে ডেঙ্গু কেড়ে নিল চার বছরের লামিয়ার প্রাণ

আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬