ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

কালকিনিতে বৃদ্ধ এসহাক সরদার হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত বৃদ্ধ মো. এসহাক সরদার (৭৫) হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নিহতের বাড়ির সামনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এসহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ২২ আগস্ট রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা ও লিমন মোল্লাসহ কয়েকজন পথরোধ করে এসহাকের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে কুপিয়ে জখম করার পাশাপাশি দুই পায়ের রগ কেটে দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে গ্রেপ্তার করেছে। তবে বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। কর্মসূচিতে আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল এবং নিহতের মেয়ে ফাহিমা বেগমসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, প্রধান আসামি তুহিন মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কালকিনিতে বৃদ্ধ এসহাক সরদার হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০১:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬