ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৬৫৫ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে। এর আগে রোববারও (২০ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছিল এবং ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেপ্টেম্বর মাসে, যেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৭৮১ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে মোট ৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চলতি বছর এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। প্রসঙ্গত, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন।

নতুন ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা মহানগরে ৩৩৩ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৩৭ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৬৫৫ জন

আপডেট সময় : ০৭:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬