সংবাদ শিরোনাম :
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাপানে চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি রাজধানী ঢাকায় পৌঁছান।
সফরকালে সেনাপ্রধান জাপানের আইچی-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এই সফরের অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় পক্ষ ক্রীড়াখাতের উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা বলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh




























