ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

রাবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে রাজশাহী রেলস্টেশন ঘেরাও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪২

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার রাতে স্টেশনের গেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন। আহত আইয়ুবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় স্টেশনে রাবির ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি চলছিল। এ সময় পরিস্থিতি শান্ত করতে আইয়ুব আলী এগিয়ে গেলে রেলের নিরাপত্তাকর্মী, টিটি ও গার্ডরা তাকে নির্মমভাবে মারধর করেন।

আহত আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র জানান, মারধরের শিকার হয়ে আইয়ুব মাটিতে পড়ে যান। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তার নাক দিয়ে রক্তপাত হওয়ার পাশাপাশি কয়েকবার বমি হয়েছে।

এদিকে খবর পেয়ে আহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, রেলের কর্মচারীরা ওই শিক্ষার্থীকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছেন। তিনি ইতিমধ্যে নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছেন এবং আহত ছাত্রকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

উপাচার্য আরও জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে রেলের নিরাপত্তাকর্মী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্টদের এমন হিংস্র আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ করেছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে রাজশাহী রেলস্টেশন ঘেরাও

আপডেট সময় : ০১:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬