ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের লাশ উদ্ধার, আটক ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সানন্দা এলাকার জঙ্গল থেকে সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একমাত্র সন্তানকে হারিয়ে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার নিজেদের কোনোভাবেই সামলাতে পারছেন না। কোটবাড়ির গন্ধমতী (দক্ষিণ বাগমারা) এলাকার নুরজাহান ভিলার তৃতীয় তলার ফ্ল্যাটে বসে কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা। দরজার পাশের কাঠের ফলকে লেখা ‘অপ্রতিমদের বাসা, প্রযত্নে নাহিদ ও শাহরিয়ার’ যেন পরিবারটির সাজানো পৃথিবীর এক করুণ স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে নাহিদা বেগম বলেন, ‘আমার একটাই মাত্র ছেলে। এখন আমি কী নিয়ে বাঁচব। তোরা আইফোন নিয়ে যেতি, কিন্তু আমার ছেলেকে খুন করলি কেন? আমার ছেলেকে ফিরিয়ে দাও। অপ্রতিম আমার বুকের মানিক, তোকে ছাড়া কীভাবে বাঁচব, বাবা।’ সন্তানকে অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তিনি আক্ষেপ করে প্রশ্ন তোলেন, কুমিল্লায় চাকরি করতে এসে কেন তাঁর সন্তানকে ক্যাম্পাস এলাকার পাশেই এমন নির্মমতার শিকার হতে হলো।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মুঠোফোনের যন্ত্রাংশ ও সরঞ্জামের ব্যবসা করেন। সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধপ্রায় এই বাবা বলেন, ‘অপ্রতিম ছিল আমাদের পৃথিবী। সামান্য একটি আইফোনের জন্য আমার ছেলেটা আজ পৃথিবীতে নেই। কেন আমার ছেলেটাকে এভাবে হত্যা করা হলো, আমি তার বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম।’

ছেলের নিখোঁজ হওয়ার আগের স্মৃতিচারণা করে ফিরোজ শাহরিয়ার জানান, গতকাল শুক্রবার দুপুরে তিনি ছেলেকে খাইয়েছিলেন এবং বিকেলে একটি উপহার দেওয়ার কথা বলে বাসায় থাকতে বলেছিলেন। কিন্তু বন্ধুদের সাথে দেখা করার কথা বলে বাইরে গিয়ে অপ্রতিম আর ফিরে আসেনি। এরপর তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিভিন্ন স্থানে সন্ধান চালান। অবশেষে আজ দুপুরে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। সে ষষ্ঠ শ্রেণি থেকে ওই বিদ্যালয়ে পড়াশোনা করছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান বলেন, অপ্রতিম পড়াশোনায় ভালো এবং অত্যন্ত শান্ত ও মিশুক স্বভাবের ছিল। বিদ্যালয়ে কখনো কোনো ঝামেলায় তাকে জড়াতে দেখা যায়নি এবং সহপাঠীদের কাছেও তার সুনাম ছিল। অপ্রতিমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

.কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার.নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ২০১৫ সালে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের লাশ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬