সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোয় এলাকাভেদে বাড়ি ভাড়ার হার নির্ধারণ
- আপডেট সময় : ০৩:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। নতুন এই আদেশে এলাকা ও গ্রেড অনুযায়ী বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। শনিবার প্রকাশিত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই প্রজ্ঞাপনে গ্রেড ও এলাকাভেদে নতুন বাড়ি ভাড়ার হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে এই বাড়তি বেতন কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে তদূর্ধ্ব গ্রেডের কর্মীরা ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকার জন্য হার কিছুটা কম নির্ধারণ করা হয়েছে। এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ৩০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।
অন্যান্য এলাকার ক্ষেত্রে, গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৪৫ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ২৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ওপর ভিত্তি করে ৬৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া পাওয়া যায়, যেখানে নির্দিষ্ট ন্যূনতম অংকের সীমাবদ্ধতা রয়েছে। আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ (৫০১, ৫০১) টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ হারে, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়। অন্যান্য এলাকার ক্ষেত্রে বর্তমানে বাড়ি ভাড়ার হার ও ন্যূনতম অঙ্কে ভিন্নতা রয়েছে।
গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা পাবেন ৩৫ শতাংশ হারে।এ ছাড়া গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা ৩০ শতাংশ এবং গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।.বর্তমানে কত বাড়ি ভাড়া পানবর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া পান চাকরিজীবীরা।
৯ হাজার ৭০১ টাকা থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতন হলে ৬০ শতাংশ হারে, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়।মূল বেতন ১৬ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত হলে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়।



























