ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ কৃষক দল নেতাসহ গ্রেপ্তার ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম ওরফে বাদশাও রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

গ্রেপ্তারকৃতরা হলেন—টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে ও পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম ওরফে বাদশা, টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার শামসুল আলমের ছেলে কফিল উদ্দিন এবং মৌলভী পাড়া এলাকার আবুল বাশারের ছেলে রবি আলম।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, পৌর ডেইল পাড়া এলাকার চিহ্নিত মাদকচক্রের সদস্য মনির আলমের বসতবাড়িতে ইয়াবা বেচাকেনার প্রস্তুতি চলছে। এই সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ হাজার ২০০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কোস্ট গার্ড ইয়াবাসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ কৃষক দল নেতাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬