ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ গিয়েছিলেন হেলিকপ্টারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান সরাসরি গুলি করেছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে মোজাফফর আরও স্বীকার করেছেন যে, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে ওই বছরের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন। এর আগে গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। প্রসিকিউটর তানভীর হাসান জানান, মোজাফফরকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ গিয়েছিলেন হেলিকপ্টারে

আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬