ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দলটির ওপর থেকে যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গসংগঠন নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কোনো রাজনৈতিক কর্মসূচিও পালন করতে পারবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা বা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সরকার বিব্রতবোধ করে। প্রচলিত আইন অনুযায়ী দলটির কোনো সভা-সমাবেশ করার কিংবা দলীয় কার্যালয় খোলার কোনো সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মীর শাহে আলম বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এবার সংশোধিত আইন অনুযায়ী নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না বলে তিনি উল্লেখ করেন।

বগুড়া সফরের অংশ হিসেবে এর আগে শিবগঞ্জ মোকামতলা এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অনুকূলে দুটি স্কুল বাস বিতরণ করেন। এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ০৯:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬