ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার

দলীয় প্রতীক ছাড়া সুষ্ঠু স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: মঈন খান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সুসংহত করার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইনি সংস্কারের বিষয়ে মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশকে নতুন সরকার জাতীয় সংসদে আইন হিসেবে পাস করেছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ আইনের অধীনে আগে বহাল থাকা দলীয় মনোনয়ন এবং জাতীয় প্রতীকে নির্বাচনের বিধানটি সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য রক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও কথা হয়।

সাক্ষাতকালে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অস্ট্রেলিয়ার আগ্রহ প্রকাশ করেন। এর আগে বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনারও নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

বৈঠকে ক্রমবর্ধমান নগরায়ণের ফলে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সুযোগকে কাজে লাগাতে হবে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। তিনি এই খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দলীয় প্রতীক ছাড়া সুষ্ঠু স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: মঈন খান

আপডেট সময় : ০৫:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬