ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মন্ত্রিসভার বৈঠক মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস দুর্গাপূজায় সারাদেশে ১০ হাজার বিজিবি, থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ পুনর্বিবেচনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের ইমরান খানের দলের শত শত নেতাকর্মী আটক, আন্দোলন স্তিমিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী

হেলেনার রিকশায় দুই নারী কর্মকর্তা, মিলল নতুন রিকশার আশ্বাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর একমাত্র নারী রিকশাচালক হেলেনা বেগমের রিকশায় চড়ে নগরী ঘুরে দেখেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তারা হেলেনার রিকশায় চড়েন। দুই নারী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আরেক সাহসী নারী রিকশাচালকের নগর ঘোরার দৃশ্য দেখে অনেকেই হতবাক হন। এ সময় নারীর সাহস, আত্মনির্ভরতা ও সম্মান এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিসিসি প্রশাসক।

খোঁজ নিয়ে জানা গেছে, কীর্তনখোলা নদীর খেয়াঘাট এলাকায় একটি ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে তিন কন্যাসন্তানকে নিয়ে বসবাস করেন হেলেনা বেগম। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নানা প্রতিকূলতার মধ্যে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। সংসার টিকিয়ে রাখতে কখনো ইট ভেঙেছেন, কখনো দিনমজুরের কাজ করেছেন। বর্তমানে রিকশার হ্যান্ডেল ধরে জীবিকা নির্বাহ করছেন। তিন মেয়ের মধ্যে বড় দুই মেয়ে অন্যের বাসায় কাজ করেন। ছোট মেয়েকে সঙ্গে রেখেই রিকশা চালান হেলেনা। রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়েই কোনোরকমে সংসার চলে। অন্য কোনো পেশায় দক্ষতা না থাকায় দুই মুঠো খাবারের জন্য কঠোর পরিশ্রমকেই জীবনের অবলম্বন করেছেন তিনি। বেশিরভাগ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করেন হেলেনা।

হেলেনা জানান, প্রতিদিন রিকশার মালিককে ৩০০ টাকা ভাড়া দিতে হয়। রিকশা চালাতে গিয়ে কখনো প্রশংসা পান, আবার কখনো মানুষের উপহাসের শিকার হন। তবে এসব এখন আর গায়ে মাখেন না তিনি। হেলেনা বলেন, নিজের একটি রিকশা থাকলে এত কষ্ট করতে হতো না। সারাদিনের আয়ের বড় একটি অংশ রিকশার ভাড়া হিসেবে মালিককে দিতে হয়। পরিবারের ভরণপোষণের জন্য কারও কাছে হাত না পেতে রিকশা চালিয়েই সংসারের হাল ধরেছেন তিনি। বৃষ্টি-রোদ উপেক্ষা করে প্রতিদিন জীবিকার সন্ধানে বের হতে হয় তাকে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বেশ কিছুদিন আগে বরিশাল নগরীতে একজন নারী রিকশা চালান বলে শুনেছিলেন। সোমবার তাকে সরাসরি দেখেছেন এবং তার রিকশায় চড়ে কিছুক্ষণ নগর ঘুরেছেন। তিনি বলেন, ‘সমাজে নারী শক্তিই বড় শক্তি, নারীর জয় সবার জয়।’ একজন নারী রিকশা চালিয়ে সংসারের হাল ধরতে পারেন—সাহসী রিকশাচালক হেলেনা তার বড় প্রমাণ। বিসিসি প্রশাসক বলেন, হেলেনা বর্তমানে একটি ভাঙা রিকশা চালাচ্ছেন। তার জন্য একটি নতুন রিকশা কিনে দেওয়া হবে।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হেলেনার রিকশায় দুই নারী কর্মকর্তা, মিলল নতুন রিকশার আশ্বাস

আপডেট সময় : ০৩:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬