ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার কৃত্রিম মিথ ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘ভোট ব্যাংক’ ভাবার দীর্ঘদিনের ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর এক র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যারা এই ধারণা পুঁজি করে রাজনৈতিক সুবিধা বা ফায়দা লুটতে চেয়েছিল, দেশের সচেতন জনগণ তাদের সেই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে দিয়েছেন।

র‌্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব নাগরিকের সমঅধিকারের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কারও নিজেকে সংখ্যালঘু ভাবার প্রয়োজন নেই। সবাইকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকত্বের ভিত্তিতে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এখানে ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে তা কোনোভাবেই মুখ্য নয়। আমরা সবাই প্রথমত এ দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী—সবাই ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে যার যার আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবেন। তবে জাতীয়তার ক্ষেত্রে সবার পরিচয় হবে এক এবং তা হলো আমরা সবাই বাংলাদেশের নাগরিক। দেশের সংবিধানে সবার ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যে দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে, রাষ্ট্র তা পুরোপুরি নিশ্চিত করবে বলে তিনি আশ্বস্ত করেন।

সংবিধানের ধারা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সব ধর্মের মানুষের উপাসনালয় স্থাপন, উপাসনালয়ের স্বাধীনতা এবং এর দায়িত্বে থাকা ব্যক্তিদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার কৃত্রিম মিথ ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬