ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি: জমিয়ত মহাসচিব আফেন্দী মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত ভোলার ফয়জুল আলম নেত্রকোণায় গোরস্থানের গাছে মিলল নিখোঁজ সাবেক সেনাসদস্যের লাশ সিডনিতে গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে বসে গান শোনালেন রবি চৌধুরী মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ-এর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই মোহনগঞ্জে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়া ও জুলাই শহীদদের ছবি জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারে ট্রানজিট রুট এখন বাংলাদেশ

সমাজ থেকে অপশক্তি দূর করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের শৈলকুপায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সমাজ থেকে সব ধরনের অপশক্তি দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শুক্রবার বেলা ১১টায় শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব। এতে কেউ কোনো বাধা দেবে না। তিনি সমাজ থেকে অপশক্তি দূর করার সংগ্রামে সবাইকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন।

‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে বুকে ধারণ করার তাগিদ দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, এই মূলমন্ত্রকে সামনে রেখেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সম্প্রীতি বজায় রাখতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার আশিস বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং বিশিষ্ট শিল্পপতি বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সমাজ থেকে অপশক্তি দূর করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬