ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

আবাসস্থল পরিবর্তন: ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আবাসস্থল পরিবর্তনের আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটাররা এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন।

বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়া, ইস্যু করা এবং তা নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর। এরপর দাখিলকৃত আবেদনসমূহ ইস্যু করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর। সবশেষে, ভোটার স্থানান্তরের জন্য জমা পড়া আবেদনগুলো নিষ্পত্তির শেষ দিন ১০ সেপ্টেম্বর।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে স্থানান্তরের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের সব উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে এই সংক্রান্ত নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আবাসস্থল পরিবর্তন: ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬