ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক কর্মসূচি বিএনপির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বিএনপি ব্যাপকভাবে কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৫। বুধবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন। এ কারণেই দলের পক্ষ থেকে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি, নির্বাচনী ইশতেহার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’-এ পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃক্ষকে পৃথিবীর ‘ড্রয়িংরুম’ হিসেবে অভিহিত করে রিজভী বলেন, বৃক্ষ যত সতেজ হবে, পরিবেশ তত নির্মল হবে এবং মানুষ বিশুদ্ধ অক্সিজেন পাবে। এ সময় তিনি ৩০০ ফিট এলাকায় নিম ও কৃষ্ণচূড়া গাছ লাগানোর কথা উল্লেখ করে বলেন, নিম অত্যন্ত পরিবেশবান্ধব একটি গাছ। পরিবেশ সচেতনতার উদাহরণ হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ লাগানোর উদ্যোগের কথাও স্মরণ করেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে কেবল বৃক্ষরোপণই যথেষ্ট নয়। দেশের নদী, খাল, বিল ও জলাভূমি পুনঃখননের পাশাপাশি এগুলোকে শিল্পকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য থেকে মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারের লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি জানান, সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য নির্ধারণ করেছে, তার অংশ হিসেবে গত ছয় মাসে নির্ধারিত আড়াই কোটি গাছের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় তিন কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক কর্মসূচি বিএনপির

আপডেট সময় : ০১:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬