সংবাদ শিরোনাম :
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৪২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।
জানা গেছে, সন্ধ্যা থেকেই তিনি জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo



























