ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটে ২০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থতায় মধ্যরাতে ডাকলেন অ্যাম্বুলেন্স বিইআরসির দাম উপেক্ষা করে এলপিজি বিক্রি, দিশেহারা সাধারণ ক্রেতা ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর জীবন ও প্রতিকূলতার বাস্তব চিত্র পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

বান্দরবানে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা বান্দরবানে পৌঁছেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে বান্দরবানে পৌঁছালে জেলার প্রবেশমুখ হলুদিয়ায় তাঁকে বরণ করে নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেল ও গাড়ির বিশাল বহর নিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে ফুলের তোড়া ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসংবর্ধনা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচিং প্রু জেরী। সভায় জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়ন থেকে আগত পাহাড়ি-বাঙালি নেতাকর্মীদের উপস্থিতিতে এটি এক মিলনমেলায় পরিণত হয়। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল মাবুদ, সাশৈপ্রু, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান, বিএনপি নেতা সাবিকুর রহমান জুয়েল, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন জিকুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সংকট সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি নিরাপদ পানি নিশ্চিত করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না, বরং দুর্গম এলাকার মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় পার্বত্য জেলাগুলো উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং রাষ্ট্রীয় নীতি অনুসরণ করেই পার্বত্যবাসীর কল্যাণে কাজ করা হবে। এছাড়া স্থানীয় পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পাহাড়ের পরিবেশ ও প্রকৃতি রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। দলমত নির্বিশেষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বান্দরবানের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সাচিং প্রু জেরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

আপডেট সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬