ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

অতীতে আটকে থেকে উন্নয়নের কাজ সম্ভব নয়: দীনেশ ত্রিবেদী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কেবল অতীতের গণ্ডিতে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দু'দেশের সম্পর্কে চ্যালেঞ্জ থাকাটা স্বাভাবিক। অতীতকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব হবে না। তিনি দুদেশের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী এবং ভারতের কী চ্যালেঞ্জ রয়েছে, তা উভয়কেই বুঝতে হবে এবং সে অনুযায়ী সামনের দিকে এগোতে হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে যা ঘটছে, তা নিয়ে কথা বলা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি মঙ্গলজনক, তা সবচেয়ে ভালো বুঝতে পারে।

জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে তিনি বলেন, আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব অনেক। আমরা সমান, কেউ বড় বা ছোট নই। আমরা সীমান্তের সঙ্গে স্বপ্নও শেয়ার করি, তাই সাধারণ মানুষের কল্যাণের বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, আজকের সাক্ষাতে দু'দেশের মিলেমিশে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

অতীতে আটকে থেকে উন্নয়নের কাজ সম্ভব নয়: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৩:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬