ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

পেনশনভোগীদের জন্য সুখবর: পাঁচ ধাপে বাড়বে পেনশনের হার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো নতুন বেতন কাঠামো। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পেনশন স্তর বা স্ল্যাব অনুযায়ী পাঁচ ধাপে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই নতুন কাঠামোর বিস্তারিত তুলে ধরেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাঁদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাঁরা সর্বোচ্চ ১০০ শতাংশ হারে পেনশন বৃদ্ধি পাবেন। এছাড়া ৯ হাজার এক টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার এক টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের জন্য ৬৫ শতাংশ, ৩০ হাজার এক টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে পেনশন বাড়বে। এই ব্যবস্থার ফলে মূলত যাঁরা দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁরা বেশি উপকৃত হবেন।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ‘এক গ্রেড এক পেনশন (ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন-ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, এই মুহূর্তে তা বাস্তবায়নে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ ও অসামরিক কর্মচারীদের ২০১৯ সালের আগের তথ্যের সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে সরকার ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ওআরওপি পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। তবে বর্তমান অবসরভোগীদের জীবনযাত্রার মান ও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে এই স্তরভিত্তিক পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

পেনশনভোগীদের জন্য সুখবর: পাঁচ ধাপে বাড়বে পেনশনের হার

আপডেট সময় : ১০:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬