
সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো নতুন বেতন কাঠামো। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পেনশন স্তর বা স্ল্যাব অনুযায়ী পাঁচ ধাপে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই নতুন কাঠামোর বিস্তারিত তুলে ধরেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাঁদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাঁরা সর্বোচ্চ ১০০ শতাংশ হারে পেনশন বৃদ্ধি পাবেন। এছাড়া ৯ হাজার এক টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার এক টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের জন্য ৬৫ শতাংশ, ৩০ হাজার এক টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে পেনশন বাড়বে। এই ব্যবস্থার ফলে মূলত যাঁরা দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁরা বেশি উপকৃত হবেন।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ‘এক গ্রেড এক পেনশন (ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন-ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, এই মুহূর্তে তা বাস্তবায়নে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ ও অসামরিক কর্মচারীদের ২০১৯ সালের আগের তথ্যের সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে সরকার ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ওআরওপি পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। তবে বর্তমান অবসরভোগীদের জীবনযাত্রার মান ও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে এই স্তরভিত্তিক পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২