ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

বেসরকারি খাতের বেতন বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান নিয়মিতভাবে ৫ শতাংশ বা ৭ শতাংশ হারে বেতন বাড়িয়ে থাকে। মন্ত্রিসভায় উপস্থিত কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে তিনি জানান।

সচিব আরও বলেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে নতুন পে স্কেল মূলত তাদের জন্য যারা নির্ধারিত বেতন স্কেলের ওপর নির্ভরশীল। এর আগে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে। এই নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বেসরকারি খাতের বেতন বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা

আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬