শিক্ষায় চীনের মডেল অনুসরণ করবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৪:০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে চীনের উন্নত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ মডেল অনুসরণ করতে আগ্রহী বাংলাদেশ। চীন সফরকালে এই মডেলের শক্তিশালী দিকগুলো পর্যবেক্ষণ করার পর তিনি এই আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে, চীনের উন্নত শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে তিনি জানান, দেশটি বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করছে।
রোববার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে, চীন থেকে বাংলাদেশে ভাষা-শিক্ষক হিসেবে যারা আসেন, তাদের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল ছিল। এই প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে সহজ করা হয়েছে।
গত ২৫ থেকে ২৯ আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফর করে। এই সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াও অন্তর্ভুক্ত ছিলেন। বৈঠককালে এই সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়।
সফরকালে চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতা কাঠামোর আওতায় উভয় দেশ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী, শিক্ষা–শিল্প সংযোগ, গবেষণা কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, চীন সফর এবং বিশেষায়িত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।
চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টারবাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টারবাংলাদেশ “চাইনিজ ল্যাংগুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট” সহযোগিতা কেন্দ্রবৈঠকে জানানো হয়, এই উদ্যোগগুলো বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, ব্যবহারিক দক্ষতা, শিল্পের চাহিদা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের মধ্যে আরও দৃঢ় সংযোগ স্থাপিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
শিক্ষামন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিকে, শিক্ষামন্ত্রীর চীন সফর পরবর্তী বিস্তারিত তথ্য জানাতে সোমবার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৈঠকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে চীনের সাম্প্রতিক সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে গত ২৫-২৯ আগস্ট অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। বৈঠকে চীন সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসু হিসেবে উ



























