ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক দুই দিন পর নওগাঁয় স্বাভাবিক হলো বাস চলাচল

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপারসহ (এসপি) মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তিনটি এবং ডিএমপি সদর দপ্তর থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি), নয়জন পুলিশ সুপার এবং পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের এসপি হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জে, পিবিআইয়ের এসপি ফজলে এলাহীকে মাদারীপুরে এবং ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যান্য এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ স্টাফ কলেজের শামীমা ইয়াসমিনকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং কলেজে (টিডিএস), ডিএমপির ডিসি মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিসি) এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের রশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিএমপির ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনাহর আলীকে ডিবি গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট অঞ্চলে এবং ক্যান্টনমেন্ট অঞ্চলের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ডিবি রমনা বিভাগের এডিসি জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম পূর্ব বিভাগে এবং পিওএম পূর্ব বিভাগের এডিসি নজরুল ইসলামকে ডিবি রমনা বিভাগে বদলি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল

আপডেট সময় : ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬