ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান

সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়ার দাবি প্রসিকিউটরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় নতুন এক তথ্যের কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করেননি তিনি।

রোববার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে ‘কল ডিটেইল রেকর্ড (সিডিআর)’ পর্যালোচনার সময় তাঁরা এই সূত্রটি পেয়েছেন। বিষয়টি বর্তমানে নজরদারিতে রয়েছে এবং যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া গেলে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তাকে তারা সহায়তা করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।

এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন যে, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না, বরং পিবিআই এটি তদন্ত করছে। তবে তদন্ত করতে গিয়ে ট্রাইব্যুনালের সংস্থাটি ঘটনাক্রমে অন্য ঘটনার ক্লু পেয়ে থাকে, যেমনটি তারা মোজাফফর হোসেনের ক্ষেত্রে পেয়েছে। তিনি আরও জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি ট্রাইব্যুনালের বিচারের আওতাভুক্ত নয়। এটি কোনো ‘ওয়াইডস্প্রেড’ বা সিস্টেমেটিক অপরাধ নয়, বরং একটি স্বতন্ত্র হত্যাকাণ্ডের মামলা। তাই এই মামলার বিচার সংশ্লিষ্ট দায়রা আদালতেই হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়ার দাবি প্রসিকিউটরের

আপডেট সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬