ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অন্যায়ের বিরুদ্ধে নজরুলের বাণী আজও অনুপ্রেরণা: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে তিনি কবিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।

রুহুল কবির রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা কাজী নজরুল ইসলাম যেকোনো আন্দোলন ও সংগ্রামের প্রধান অনুপ্রেরণা। তিনি বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কাজী নজরুল ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়াতে শেখায়। তিনি আরও বলেন, নজরুল আমাদের নির্ভয় হতে এবং সামনে এগিয়ে যেতে সাহসের সঞ্চার করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, কবির সাহিত্যকর্ম এবং বাণীকে বুকে ধারণ করেই তাঁরা পথ চলেন। তিনি এবং তাঁর দলের পক্ষ থেকে কবির আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নজরুলের মতো মহীরুহ প্রতিভা সম্পর্কে দেশে যে চর্চা ও অনুশীলন প্রয়োজন, তা আবারও শুরু হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৮৯৯ সালের ২৫ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ‘দুখু মিয়া’ ডাকনামের এই কবি শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিলেন। তাঁর কবিতা ও গান যুগ যুগ ধরে শোষিত মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। একইসঙ্গে তিনি ছিলেন চিরপ্রেমেরও কবি। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অন্যায়ের বিরুদ্ধে নজরুলের বাণী আজও অনুপ্রেরণা: রিজভী

আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬