ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি

নীলফামারীতে এসিল্যান্ডের ওপর হামলা: অর্ধশতাধিক জনের বিরুদ্ধে মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের ওপর হামলা ও তাঁকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার সকালে বাহাগিলী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় এই মামলাটি করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলার বিষয়ে জানতে বাদী শহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মামলার এজাহারভুক্ত ৫ আসামি হলেন—উত্তর বাহাগিলী এলাকার স্বপন ইসলাম, পারভেজ ইসলাম, জাহেদুল ইসলাম, আরব আলী ও সুমন ইসলাম।

এর আগে গত বুধবার বিকেল ৬টার দিকে উপজেলার চাড়ালকাটা নদীতে অবৈধ বালু পাচার রোধে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জাহান তন্বী। অভিযানে বালু বোঝাই তিনটি ট্রলি আটকের চেষ্টা করা হলে দুটির চালক দ্রুত পালিয়ে যায়। তবে একটি ট্রলি তারা আটক করতে সক্ষম হন এবং পুলিশ সেটি জব্দ করে।

ট্রলিটি জব্দের পরপরই বালু উত্তোলনকারী সিন্ডিকেটের শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা এসিল্যান্ড তনিমা জাহান তন্বী, ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও পুলিশ সদস্যদের ঘিরে ফেলে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং জব্দকৃত ট্রলিটি থানায় নিয়ে আসে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে এসিল্যান্ডের ওপর হামলা: অর্ধশতাধিক জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬