ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে শেষ বিদায় জানানোর সুযোগ চেয়ে আবেদন করেছিলেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। এই আবেদনের প্রেক্ষিতেই প্রশাসন তাকে প্যারোলে মুক্তির এই অনুমতি প্রদান করেছে।

নির্ধারিত প্যারোলের সময়সীমা অনুযায়ী, ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তানি দীপাবলি বুধবার সকাল থেকেই বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। তিনি দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন এবং পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

পারিবারিক সূত্র জানিয়েছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন এবং এরপর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টিরও বেশি মামলা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬