ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক অবমাননার সংস্কৃতি: আমরা কত নিচে নামছি? পিরোজপুরে মানব পাচার মামলায় ৫ জনের ১০ বছরের কারাদণ্ড মির্জাগঞ্জে দ্বিতীয়বার এসএমসি সভাপতি হলেন শান্তা মনি এমপিও শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করল মাউশি রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার প্রেসিডেন্ট হওয়ার কথা কখনো ভাবিনি: মির্জা ফখরুল জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পর্ষদে নতুন পরিচালক কারাগারের নিরাপত্তায় এআই সিসিটিভি ও বডি ক্যামেরা যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ দ্বিতীয় টেস্টের দলে রদবদল, অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাট রেনশ

‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

'বাংলাদেশ জেল'-এর নাম পরিবর্তন করে 'কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস' করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কারা মহাপরিদর্শক বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের প্রচলিত আইন ও বিধিবিধানগুলো যুগোপযোগী করার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে 'কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট'-এর একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জন্য ইতিমধ্যে পেশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন দেশের কারাগারগুলোর সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন সময়ে হামলা, ভাঙচুর এবং কারাবিদ্রোহের সুযোগ নিয়ে দেশের ৫টি কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায়। এ সময় কারাগারগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে। এর মধ্যে কেবল নরসিংদী কারাগার থেকেই ৮২৬ জন বন্দি পালিয়েছিল।

পালিয়ে যাওয়া বন্দিদের বর্তমান অবস্থা সম্পর্কে আইজি প্রিজনস জানান, এ পর্যন্ত ১ হাজার ৫৮৭ জন বন্দিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে অথবা তারা নিজে থেকে আত্মসমর্পণ করেছেন। তবে এখনো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন। এই পলাতকদের মধ্যে ১৬৬ জনের পূর্ণাঙ্গ তথ্য এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কারাগারগুলোর নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এবং দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে নতুন করে ১ হাজার ৮৯৯টি পদ অনুমোদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’

আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬