ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি বাংলাদেশে ড্রাইভিং টেস্ট দিয়েছেন জাইমা রহমান। এই অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক পরিস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যমান আইন ও ব্যবস্থার বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান তার স্ট্যাটাসে লন্ডন এবং বাংলাদেশে ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, দেশে পরীক্ষা দিতে গিয়ে তিনি শুধু লাইসেন্স বা ড্রাইভিং টেস্টের সীমাবদ্ধতার কথা ভাবেননি, বরং সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সড়ক নিয়ন্ত্রণের বিদ্যমান ব্যবস্থার সঙ্গে এর সম্পর্ক নিয়ে গভীরভাবে ভেবেছেন।

তিনি তার পোস্টে পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিং ছাড়া দ্রুতগতির সড়ক পারাপার, দখল হয়ে যাওয়া ফুটপাত দিয়ে হাঁটা এবং নিয়ম না মেনে চলা বাস, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের ভিড়ে চলাচলের বিড়ম্বনার কথা তুলে ধরেন। যাত্রী ও চালক উভয় হিসেবেই একজন ব্যক্তিকে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তারও বর্ণনা দিয়েছেন তিনি।

সড়ক নিরাপত্তার বিষয়ে জাইমা রহমানের অভিমত হলো, এটি কেবল গাড়ি, লাইসেন্স বা শাস্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি জোর দিয়ে বলেন যে, যারা প্রতিদিন এই পথে চলাচল করেন, তাদের ঘিরেই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, যদি আমরা সত্যিই পরিবর্তন চাই, তবে আমাদের ভাবনার কাঠামোটিকে নতুন করে সাজাতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬