ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩
- আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭২৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩২০ জন, খুলনা বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে একজন রোগী রয়েছেন। এই নতুন রোগীদের নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৫০ জনে পৌঁছেছে।



























