ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

গোদাগাড়ীতে অনিয়মের দায়ে সেবা ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন 'সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে' সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল ইসলাম এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. হাসানুল জাহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জানা যায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গোদাগাড়ীতে অনিয়মের দায়ে সেবা ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬