সংবাদ শিরোনাম :
তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি ১৭ কর্মকর্তা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এই প্রজ্ঞাপনেই পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি একই দিনে পৃথক একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে বলে জানা গেছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin




























