ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের কেরুনতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসিমের ছেলে মো. আরমান।

হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেলযোগে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন রুবেল ও আরমান। পথিমধ্যে কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মো. রুবেল।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় মো. আরমানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই চালক ডাম্প ট্রাকটি নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটি শনাক্ত করে নিজেদের হেফাজতে নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ০৩:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬