ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট: তথ্য উপদেষ্টা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি 'নষ্ট ও পচে যাওয়া'—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি আদালতের মুখোমুখি হয়ে নিজের আইনি অধিকার ভোগ করতে পারবেন।

একই ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরলে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, সবচেয়ে বীভৎস মানুষটিও তার নাগরিক অধিকার পাওয়ার যোগ্য। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, তবে বন্ধু পরিবর্তন করা যায়। গত ১৭ বছর যেভাবে সম্পর্ক ছিল তা থেকে বেরিয়ে এসে সমতার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলা হবে। এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে সবকিছু করা হবে এবং আগের মতো ভারতের কোনো সংস্থাকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, বিমসটেকের সভাপতি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভারত থেকেও আলাদা আমন্ত্রণ এসেছে। তিনি যেকোনো সময় ভারত সফর করতে পারেন। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' প্রধানের বাংলাদেশ সফর গোপন কোনো বিষয় নয় বলেও তিনি স্পষ্ট করেন।

সরকারের ছয় মাসের অগ্রগতি সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে, যার ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য সেখানে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।

পরিবেশ সুরক্ষায় পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়ে তিনি জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের ৯ হাজার গ্রোসারি ব্যাগ টিসিবি ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। এছাড়া রেলপথ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ রুটে 'অভিযাত্রিক কমিউটার' নামে নতুন ট্রেন চালুর তথ্যও তিনি তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০১:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬