ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গ্রেপ্তার ভাইরাল মিজান এইচএসসিতে প্রশ্নে ভুল ও বিতরণে গরমিল, প্রশ্ন প্রণয়ন পদ্ধতিতে বড় বদল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিত উত্তর ২৪ পরগনায় মমতার গাড়িতে হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হেফাজতের ৯ দফা দাবি ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন বিভ্রান্তিকর কথা বলে শান্তি নষ্ট করবেন না: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানা গেছে। সিদ্ধান্ত সম্পর্কে অবগত দলের একজন সিনিয়র নেতা ও ক্যাবিনেট সদস্য ডেইলি ওয়াদাকে জানিয়েছেন যে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা নিশ্চিত করেছেন যে, দীর্ঘদিনের এই মহাসচিবকেই দল রাষ্ট্রপতি পদে দেখতে চায়।

এ বিষয়ে দলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বললে তারা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এবং এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ফরম সংগ্রহ করেন।

এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছিল। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদীয় সমীকরণে কোনো নাটকীয় পরিবর্তন না এলে দলীয় মনোনীত প্রার্থীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের দিন নির্ধারণ করেছে।

গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয় এবং তখন থেকেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৯: ০৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৯: ১৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিত

আপডেট সময় : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬