দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

দেশকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে একটি মহল আবারও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এই সমাবেশটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশকে নতুন করে সাজানোর জন্য চতুর্দিকে আন্দোলন শুরু করেছেন, ঠিক তখনই একটি মহল দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আমরা যখন সংসদীয় পদ্ধতির মাধ্যমে সরকারের দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে অন্যায়ভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, অতীতেও আমরা দেখেছি, যখনই দেশ উন্নতির দিকে এগিয়ে যায়, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনে টেনে ধরার চেষ্টা করে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস করার পর সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার দায়িত্ব বিএনপির ওপর পড়ে। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গড়েছিলেন, আর আজ সেই দায়িত্ব তারেক রহমানের ওপর এসে পড়েছে।
দলটির মহাসচিব বলেন, ‘‘আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে, ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একইভাবে ১৯৭৫ সালে সেই ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন, আজকে আবার এ দায়িত্বে এসে পড়েছে

























