ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

সিলেটে সাবেক নৌপ্রধান মাহবুব আলীর নামে হবে বিজ্ঞান জাদুঘর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী (এমএ) খানের স্মৃতি ধরে রাখতে সিলেট নগরে একটি আধুনিক বিজ্ঞান জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি, ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল চত্বরের সৌন্দর্যবর্ধন করে সেটির নামকরণ এবং বিভিন্ন সড়ক ও স্থাপনা তার নামে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমায় এমএ খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ সময় প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান একজন বরেণ্য দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও বিগত সময়ে রাজনৈতিক কারণে চরম উপেক্ষিত ছিলেন এবং তার স্মৃতি রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রয়াত মাহবুব আলী খান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর এবং ডা. জোবাইদা রহমানের বাবা। মাহফিলে উপস্থিত সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী জাতীয় পাঠ্যপুস্তকে এমএ খানের বীরত্বপূর্ণ জীবনী অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। এছাড়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সিলাম এলাকায় এমএ খানের পৈতৃক বসতবাড়ি পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের আরও জানান, সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে দুই হাজার কোটি টাকার একটি বিশেষ বাজেট বরাদ্দের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই বাজেট অনুমোদিত হলে আগামী এক বছরের মধ্যে সিলেটের রাস্তাঘাট ও হাটবাজারের দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সিলেটে সাবেক নৌপ্রধান মাহবুব আলীর নামে হবে বিজ্ঞান জাদুঘর

আপডেট সময় : ০৫:০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬